দলত্যাগের ঘোষণার ২৪ ঘণ্টা পরই ডিগবাজি Jitendra Tiwari র, অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করেই বললেন, 'দিদিকে কষ্ট দিয়ে কিছু করব না'

শীতে গাছ থেকে পাতা ঝরে পড়ে। এবারের শীতে, ঘাসফুল শিবির থেকে ঝরে পড়ছেন একের পর এক বিধায়ক এবং প্রাক্তন বিধায়ক। বৃহস্পতিবার তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। এবং কাঁথি উত্তরের তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতি। যিনি শুভেন্দুর অনুগামী বলে পরিচিত এবং সম্প্রতি শুভেন্দুর অরাজনৈতিক অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। 
শুক্রবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতির কাছে এই ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola