Jitendra Tiwari Exclusive: 'মন খারাপ তাই কলকাতায় এসেছি, বিজেপিতে যাব না', মন্তব্য জিতেন্দ্রর

মন খারাপ। তাই কলকাতায় এসেছি মেয়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। কিন্তু রাজনৈতিক কারণে না। যাব না বিজেপিতে। এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন জিতেন্দ্র তিওয়ারি। বৃহস্পতিবার তৃণমূলের প্রাথমিক সদস্য পদ-সহ দলীয় একাধিক পদ ছাড়েন জিতেন্দ্র তিওয়ারি। তারপর এদিন ক্যামাক স্ট্রিটে এসেছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়কের। তিনি বলেন, 'এখন আমি কোনও রাজনৈতিক দলে নেই। দু'দিন পরিবারের সঙ্গে কাটাব। তারপর আগের যে পেশা আইনজীবী হিসেবে আদালতে ফিরব।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola