বিজেপি নেতার দেহরক্ষীর লাঠিতে জখম ৩ তৃণমূলকর্মী, প্রতিবাদে রাতে অবস্থানে সাংসদ কল্যাণ, শ্রীরামপুরে আজও থমথমে পরিস্থিতি

হুগলির শ্রীরামপুরে BJP নেতা কবীরশঙ্কর বসুর গাড়ি ভাঙচুর ও তাঁর দেহরক্ষীদের লাঠিচার্জের ঘটনাকে ঘিরে আজও পরিস্থিতি থমথমে। এখন নিজের আবাসনেই রয়েছেন ওই BJP নেতা। তাঁর সঙ্গে রয়েছে CISF-এর দেহরক্ষীরাও। চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসার ও পুলিশ কর্মীরা মোতায়েন এলাকায়। শ্রীরামপুরে বটতলা মোড়ে GT Road অবরোধ BJP কর্মীদের। অভিযোগ, গতকাল BJP নেতার দেহরক্ষীদের লাঠিচার্জে আহত হয়েছেন তিনজন Trinamool Congress কর্মী। প্রতিবাদে গতকাল রাতেই প্রায় সোয়া বারোটা পর্যন্ত কবীরশঙ্কর বসুর আবাসনের সামনে অবস্থান বিক্ষোভ করেন শ্রীরামপুরের Trinamool Congress সাংসদ Kalyan Banerjee। আজ ঘটনাস্থলে আসার কথা CISF আধিকারিকদের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola