Kakoli Ghosh Dastidar PC: 'পয়সা দিয়ে মিথ্যে বুস্ট করছে ওরা', BJP কে কটাক্ষ কাকলির

তৃণমূল ভবনে শনিবার সাংবাদিক বৈঠক করেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। তিনি জানান, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের জন্য TMC-কে দোষারোপ করেছেন ওখানকার এক শিক্ষার্থী। কিন্তু পরে তদন্তে দেখা গেল অভিযোগ বিভ্রান্তিমূলক। তাঁর অভিযোগ, 'পয়সা দিয়ে বুস্ট করা হয়েছে। ওদের অনেক টাকা। অনেক লোক মিলে মিথ্যেগুলো তৈরি করে। অশান্তি লাগাবার জন্য, রাজনৈতিক ক্ষমতা দখলের স্বার্থে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, দেশে অশান্তি তাঁরা ডেকে দেন। মানুষকে প্ররোচনা দেন দাঙ্গা লাগাতে। যাতে তাঁরা নিজেরা ক্ষমতায় আসেন। ক্ষমতা ছাড়া জনসাধারণের উন্নয়নের চেষ্টা এদের নেই।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola