ময়দানের কাছে আচমকা সরকারি বাসের দরজা খুলে ছিটকে পড়লেন চালক! অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ময়দানের কাছে আউট্রাম রোডে দুর্ঘটনার কবলে সরকারি বাস। সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। আচমকা বাসের দরজা খুলে রাস্তায় ছিটকে পড়েন চালক। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাসটি। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। রক্তাক্ত অবস্থায় চালককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola