প্রবীণ নাগরিকদের জন্য মেট্রোয় লাগবে না ই-পাস, বাধ্যতামূলক বয়সের প্রমাণপত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2020 02:32 PM (IST)

প্রবীণ নাগরিকদের জন্য মেট্রোয় বিশেষ ছাড়। ই-পাস ব্যবহারে শিথিলতা। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত পাঁচঘণ্টা ষাটোর্ধ্ব নাগরিকদের যাতায়াতে লাগবে না ই-পাস। শুধুমাত্র বয়সের প্রমাণপত্র দেখালেই মিলবে ছাড়। খবর মেট্রো রেল সূত্রে।