গঙ্গার ঘাট থেকে উদ্ধার সাইকেল, কোন্নগরে অ্যাডমিট কার্ড আনতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ নিট পরীক্ষার্থী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2020 05:03 PM (IST)

অ্যাডমিট কার্ড আনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক নিট পরীক্ষার্থী। হুগলির কোন্নগরের ঘটনা। রাত ১০ টা বেজে গেলেও সে বাড়ি ফেরেনি। কোন্নগরের একটি গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছে তার সাইকেল। তদন্তে নেমেছে পুলিশ।