'দিল্লিতে কৃষকদের সমস্যার সমাধান করেননি, বাংলায় কৃষকদের সামনে নাটক করছেন?', J P Nadda-কে আক্রমণ TMC মুখপাত্র Kunal Ghosh-এর

নিউটাউনের একটি সভায় বক্তব্য় রাখলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে তিনি বলেন, "লড়াই জিতে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাড্ডা (J P Nadda) যে মিছিলটা দেখালেন তা তৃণমূলের একটা ব্লকের মিছিল। বারবার আসতে হচ্ছে। লোক দেখাবার চেষ্টা করা হচ্ছে। কিন্তু লোক হচ্ছে না। নাড্ডাজি আপনি কৃষক নিয়ে কথা বলছেন বাংলায় আর অন্যদিকে দিল্লিতে আন্দোলন করছেন কৃষকরা। আপনাদের আধাসেনা যুদ্ধ ঘোষণা করেছে। পেরেক ছড়িয়ে দেওয়া হচ্ছে রাস্তায়। দিল্লিতে কৃষকদের সমস্যার সমাধান করতে পারলেন না, অথচ বাংলায় এসে কৃষকদের সামনে নাটকবাজি করছেন?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola