Farmers' Protest: কৃষক বিক্ষোভের সমর্থনে পথে বাম-কংগ্রেস, জেলায় জেলায় পথ অবরোধ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Dec 2020 06:36 PM (IST)

কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের সমর্থনে পথে বাম-কংগ্রেস। নদিয়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় পথ অবরোধ। চাকদা চৌরাস্তায় ধানের বস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ। রাণাঘাট, ফুলিয়া ও কল্যাণীতেও পথ অবরোধ করে বামেরা। বাম ও কংগ্রেস কর্মীরা বীরভূমের বোলপুরে পথ অবরোধ করেন।