হাওড়ার লিলুয়ায় পিকনিকে গিয়ে 'বন্ধুদের সঙ্গে বচসা', গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার ৬

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  27 Jan 2020 10:42 AM (IST)
ABP News
হাওড়ার লিলুয়ার খালপাড় এলাকায় গুলিবিদ্ধ যুবক। পিকনিকে গিয়ে বন্ধুদের সঙ্গে বচসার জেরে হামলা, দাবি পুলিশের। গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৬। এক অভিযুক্তের দোকানে আগুন উত্তেজিত জনতার। স্থানীয় সূত্রে খবর, গতকাল ২৬ জানুয়ারি উপলক্ষে মনসাতলা ভেড়িতে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যান বছর আঠাশের গণেশ উপাধ্যায় ওরফে ভানু। অভিযোগ, সেখানে মদ্যপানের পর বন্ধুদের সঙ্গে বচসা চলাকালীন ছোটন নামে এক যুবককে তিনি চড় মারেন। অভিযোগ, রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময়, দলবল নিয়ে গণেশের ওপর চড়াও হয় ছোটন। গণেশকে খুব কাছ থেকে গুলি করা হয়। বুক ও পেটের মাঝখানে গুলি লাগে ওই যুবকের। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় মূল অভিযুক্ত ছোটন সহ ৬ জনকে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। আজ সকালে উত্তেজিত জনতা এক অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয়। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। 
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • হাওড়ার লিলুয়ায় পিকনিকে গিয়ে 'বন্ধুদের সঙ্গে বচসা', গুলিবিদ্ধ যুবক, গ্রেফতার ৬

TRENDING VIDEOS

মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল4 Hour ago

ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ4 Hour ago

Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী4 Hour ago

"নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের ভূমিকা ছিল না", মন্তব্য মুখ্যমন্ত্রীর4 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন