Local Train in WB: ভিড় নিয়ন্ত্রণ ও কোভিড বিধি মেনে লোকাল চালাতে তৎপরতা বিভিন্ন ষ্টেশনে
কালীপুজোর আগে বুধবার থেকে রাজ্যে গড়াবে লোকাল ট্রেনের চাকা। রেলসুত্রে খবর, প্রতিদিন রাজ্যে ৬৯৬টি ট্রেন চলবে রাজ্যে। শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন, শিয়ালদা উত্তর ও মেইন শাখায় চলবে ২৭০টি ট্রেন, শিয়ালদা দক্ষিণ শাখায় চলবে ১৪৩টি ট্রেন, হাওড়া স্টেশনে ২০২টি ট্রেন, বাকি ৮১টি ট্রেন চলবে খড়গপুর ডিভিশনে। হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে চলছে ট্রেন চালানোর প্রস্তুতি। বুধবার থেকে রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই শুরু হয়েছে ট্রেন স্যানিটাইজ করার প্রক্রিয়া। ৫ গজের দূরত্ব রেখে কাটা হয়েছে গোল গোল দাগ। থার্মাল চেকিং ছাড়াও রেলের কামরায় লাগানো হয়েছে পোস্টার। যেখানে কোভিড স্বাস্থ্যবিধি লেখা রয়েছে।
Tags :
Tikiapara Station Local Trains In Bengal Sealdah Station Local Trains Local Train Service ABP Ananda LIVE Abp Ananda