✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

একাধিকবার যাত্রী বিক্ষোভের পর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত রেলের, ‘কিছু ছাড় দিয়ে লোকাল ট্রেনও চালানো হোক’, দাবি দিলীপ ঘোষের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  11 Oct 2020 02:46 PM (IST)
ABP News

রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে ওঠার দাবি। সোনারপুরের পর এবার হুগলির পাণ্ডুয়া, খন্ন্যান স্টেশনে রেল অবরোধ সাধারণ যাত্রীদের। সকাল সাড়ে ৭টা থেকে পাণ্ডুয়া, পৌনে ৯টা নাগাদ খন্ন্যান ও ৯টা নাগাদ হুগলি স্টেশনে শুরু হয় রেল অবরোধ। রেললাইনে বসে পড়েন যাত্রীরা। অবরোধের জেরে আটকে পড়ে রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন। ঘণ্টাদুয়েক পর রেল পুলিশের আশ্বাসে হুগলি ও খন্ন্যান স্টেশনে অবরোধ ওঠে। এর আগে বৃহস্পতিবার রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীদের ওঠা নিয়ে সোনারপুর স্টেশনে ধুন্ধুমার বাধে। অবরোধের পাশাপাশি, চলে ভাঙচুর। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। অন্যদিকে, রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রী ওঠা নিয়ে কড়া পদক্ষেপ রেলের। নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত। পরিচয়পত্র পরীক্ষার ব্যবস্থা। তৈরি করা হচ্ছে ফ্লাইং স্কোয়াড। রেলের দাবি, করোনা আবহে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু হয়নি। রেল কর্মীদের স্পেশাল ট্রেনে সাধারণ যাত্রীরা উঠলে সামাজিক দূরত্ব-বিধি মানা সম্ভব হবে না। তাই নিরাপত্তা বাড়ানো হচ্ছে। এইপ্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, মেট্রো, বাস চলছে যখন কিছু ছাড় দিয়ে লোকাল ট্রেনও চালানো হোক।

  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • একাধিকবার যাত্রী বিক্ষোভের পর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত রেলের, ‘কিছু ছাড় দিয়ে লোকাল ট্রেনও চালানো হোক’, দাবি দিলীপ ঘোষের

TRENDING VIDEOS

বেহালার চণ্ডীতলার চণ্ডীমন্দিরে নবরাত্রি উপলক্ষে ডান্ডিয়া ডান্স2 Day ago

প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি3 Day ago

যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা3 Day ago

চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!4 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.