লকডাউনের বিধি ভাঙছে বিজেপিই, দিলীপের সমালোচনার পাল্টা কল্যাণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jul 2020 07:00 PM (IST)

রাজ্যে লকডাউন সবচেয়ে বেশি ভেঙেছে বিজেপির লোকেরাই, পাল্টা অভিযোগ তৃণমূলের। অত্যন্ত অপরিকল্পিতভাবে লকডাউন করেছিলেন নরেন্দ্র মোদি, যার জেরে সংক্রমণ এতটা বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত শক্ত হাতে এ রাজ্যে লকডাউন করছেন, দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।