সংক্রমণ রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু পুরসভা ভিত্তিক লকডাউন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2020 09:19 AM (IST)

গতকাল থেকে বেশ কিছু জেলায় পুরসভা ভিত্তিক শুরু হয়েছে লকডাউন। দার্জিলিং, কার্শিয়াং, মিরিক, কালিম্পঙে সাতদিনের জন্য লকডাউন। পূর্ব বর্ধমানের মেমারিতে তিনদিনের লকডাউন। ২৯ জুলাই পর্যন্ত লকডাউন বাঁকুড়ার তিনটি পুর এলাকায়। জেলাজুড়ে সম্পূর্ণ লকডাউন বীরভূমে।