'আপনার বাবাও তো তৃণমূল করেন, তাহলে কি বাবাকেও ঘেন্না করেন?', নেতাইয়ে Suvendu-কে আক্রমণ Madan-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jan 2021 03:07 PM (IST)
আজ নেতাইতে তৃণমূলের সভাতে যান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee ও মদন মিত্র (Madan Mitra)। সেখান থেকে একাধিক ইস্যুতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ করেন তিনি। তিনি বলেন, "সত্যবাদী যুধিষ্ঠিরকেও নরকে যেতে হয়েছিল কিন্তু শুভেন্দু অধিকারীর নরকেও জায়গা হবে না। কারণ উনি বলেছেন নেতাই-নন্দীগ্রামের জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, এসেছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে।" পাশাপাশি স্বজনপোষণ নিয়েও শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। বলেন, "বলছে যে তৃণমূলকে ঘেন্না করে। আপনার বাবাও তো তৃণমূল করেন, তাহলে কি বাবাকেও ঘেন্না করেন?"