দেখুন, দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে তৈরি হচ্ছে মাঝেরহাট ব্রিজ, চালু হতে অপেক্ষা রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সংকেতের!

নির্মাণ কাজ প্রায় শেষ। তবে কালীপুজোর আগে সম্ভবত চালু হচ্ছে না নতুন মাঝেরহাট ব্রিজ। চলছে ব্রিজ রং করার কাজ। এদিন নির্মাণ কাজ খতিয়ে দেখতে সেখানে যান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আলোর উত্সবের আগে দুর্ভোগের অন্ধকার কাটবে কি? প্রশ্ন সাধারণ মানুষের।
পূর্ত দফতর সূত্রে খবর, কালীপুজোর আগে চালু হচ্ছে না নতুন মাঝেরহাট ব্রিজ।
অপেক্ষা রেলওয়ে সেফটি কমিশনের সবুজ সংকেতের!
নির্মাণকাজ প্রায় শেষ! সেতু রঙ করা থেকে রাস্তায় পিচের প্রলেপ দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola