মুখ্যমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় রতুয়ায় তৃণমূলকর্মীর মাথা ফাটানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2020 01:09 PM (IST)

মালদার রতুয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার জেলা কংগ্রেস নেতৃত্বের।