সরকারি চাকরি দেওয়ার নামে ৫০ লক্ষেরও বেশি টাকা হাতানোর অভিযোগ, মালদায় ধৃত পান্ডা-সহ ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Aug 2020 11:21 AM (IST)

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মালদার ইংরেজবাজার থেকে গ্রেফতার চক্রের এক পান্ডা-সহ ২। প্রতারণা চক্রের কলকাতা-যোগের দাবি পুলিশের। অভিযোগ, মূলত স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েকজনের কাছ থেকে ৫০ লক্ষেরও বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়। উদ্ধার হয়েছে বেশকিছু জাল নিয়োগপত্র।