Maldah TMC Inner Clash: হরিশচন্দ্রপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2021 10:52 AM (IST)

মালদহের হরিশচন্দ্রপুরে উত্তেজনা। যুব তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল। এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর অপর হামলা চালায় বলে অভিযোগ। মারধরে আহত দুই, ভর্তি হাসপাতালে। ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে অভিযোগ হরিশচন্দ্রপুর ১-এর যুব তৃণমূল সভাপতির।