Mamata Banerjee at Midnapore: 'লুকিয়ে লুকিয়ে শিল্প বিক্রি করে দিচ্ছে, রেলের বেসরকারিকরণ করতে দেব না,' চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

সিপিএম, কংগ্রেস, BJP ঘোলা জলে মাছ ধরতে নেমেছ? ভাবছ এভাবেই চলবে? তোমাদের উৎখাত হওয়ার সময় হয়ে এসেছে, মেদিনীপুর থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রেল বিক্রির চক্রান্ত চলছে, লুকিয়ে লুকিয়ে শিল্প বিক্রি হচ্ছে, আমরা রেলের বেসরকারিকরণ করতে দেব না, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। আজ মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সভায় গিয়ে বলেন, আমরা অতীত ভুলিনি। ব্রিগেড প্যারেডের মতো সভা। কত লোক এসেছেন, কতজন দাঁড়িয়ে আছেন। নবান্নের ধান ছুঁয়ে শপথ করলাম, কৃষকদের পাশে আছি, ছিলাম, থাকব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola