Mamata Banerjee at Nandigram: 'এই তেখালিতেই আমার গাড়িতে ২-৩টি বুলেট এসে লেগেছিল', নন্দীগ্রামে ১৪ মার্চের স্মৃতিচারণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ নন্দীগ্রামে সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দলবদলের পর আজ প্রথম নন্দীগ্রামে সভা করছেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, "আপনারা জানেন তেখালি কত ঘটনার সাক্ষী। এই তেখালিতেই গুলি চলেছিল। আমার গাড়িতে ২-৩টে বুলেট এসে লাগল। আমাদের ফিরে যেতে বলা হয়। জমি অধিগ্রহণ আইন আন্দোলন করে বদলেছিলাম। এই আন্দোলনটা শুরু হয়েছিল সিঙ্গুরে। আমি ২৬ দিন অনশন করেছিলাম", স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola