Mamata Banerjee at Pursurah: মমতার সভায় নেট-বিভ্রাট! মঞ্চ থেকেই ফোন করে সংস্থাকে তিরস্কার তৃণমূল নেত্রীর

হুগলির পুরশুড়ায় আজ সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভিক্টোরিয়া মেমোরিয়াল কাণ্ডের পর এই প্রথম রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা শুরুর আগেই তাঁর সভায় ইন্টারনেট বিভ্রাট হয়। মঞ্চ থেকে সার্ভিস প্রোভাইডারকে ফোন করে তিরস্কার তৃণমূল নেত্রীর। আজকের সভা থেকে তৃণমূল নেত্রী বলেন, "আমার আজকের এই সভা সকল বুথকর্মীদের উৎসর্গ করছি। মনে রাখবেন, নেতা কখনও গাছ থেকে পড়ে হয় না, নেতা তৈরি হয় কাজের মাধ্যমে। একথা স্বামীজি, নেতাজি বলেছিলেন।" তিনি যোগ করেন, "হুগলি জেলা নিয়ে বাংলা গর্ববোধ করে।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola