‘আমি তো বলিনি মোদিকে তাড়িয়ে দাও’, নাম না করে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2020 07:40 PM (IST)

দুর্যোগ হলে রাজনীতি হিসেবে দেখবেন না। এটা রাজনীতি করার সময় নয়। আমি লড়ছি, অন্য একটা দল বলছে এদের তাড়াও। আমি তো বলিনি নরেন্দ্র মোদিকে দিল্লি থেকে তাড়াও। কারণ আমি জানি, এটা রাজনীতি করার সময় নয়, কেন্দ্রকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।