Mamata Banerjee in Bankura: ‘সকালে উঠে বলছে অস্ত্র নিতে হবে! যেন মা দুর্গা এজেন্সি দিয়েছেন’, BJP-কে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Nov 2020 02:30 PM (IST)

বিহারের জেতা, জেতা নয়। ওটা Manipulation করে জেতা। বিজেপি নেতারা বলছেন, অস্ত্র নিতে হবে, যেন মা দুর্গা ওদের এজেন্সি দিয়েছে। তিনি আরও বলেন, "উনি তো গোমূত্র খান, করোনা হল কি করে? অপদার্থ রাজনৈতিক দল, দেশের সর্বনাশ করছে'', কটাক্ষ মুখ্যমন্ত্রীর। ''৪০ শতাংশ বেকার বাড়িয়েছে এই কেন্দ্রীয় সরকার। কয়লা খনি বেচছে, ডিএ বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের টাকা সুদে খাটাচ্ছে, তিনমাস পর দিচ্ছে। আগামী দিনে রাজ্যে বিজেপি-সিপিএম-কংগ্রেস হবে নির্মূল। দিল্লি থেকে বাংলার বাইরের লোক এসেছে।'', আক্রমণ মমতার।