Mamata Banerjee in Gopalnagar: 'ধর্ম ধর্ম করে অধর্মের কাজ করেন, বাংলায় এসে ছবি তুলে যান', বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

"যারা ধর্ম ধর্ম করে অধর্মের কাজ করে, তারা বাংলায় আসেন আর ছবি তুলে চলে যান। তারাপীঠ থেকে শুরু করে তারকেশ্বরে, সব জায়গার উন্নতি করেছে আমাদের সরকার। মতুয়াদের পূণ্যভূমির জন্যও টাকা দেওয়া হয়েছে।" পাশাপাশি তিনি বলেন, আমি আইন মেনে চলা মানুষ, আমি আইন মেনে কাজ করি। পাশাপাশি তিনি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের কথাও বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যকে গুজরাত বানাতে দেব না। সিপিএম-এর হার্মাদরা বিজেপির ওস্তাদ হয়ে গেছে। বাইরে থেকে আরএসএস-এর গুণ্ডা নিয়ে আসছে। বাইরে মানুষরা এসে মতুয়াদের হিন্দুধর্ম শেখাচ্ছে। এরা বহিরাগত, বাংলার লোক নয়।" 'যা হবে আমি করে দেব, যা হবে না তা আমাকে বিক্রি করে দিলেও হবে না', অকপট মুখ্যমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola