বাংলা ভাগ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণেই বিমল গুরুঙ্গকে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষের উপর হামলা, দাবি সৌমিত্র খাঁ-র

দিলীপ ঘোষের কনভয়ে হামলা। মিছিল চলাকালীন ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। ঘটনা ঘিরে উত্তপ্ত আলিপুরদুয়ারের জয়গাঁ। বিজেপির দাবি, মাদারিহাটে চায়ে পে চর্চা সেরে বিজেপি রাজ্য সভাপতি যখন ফিরছিলেন, সেইসময় জয়গাঁয় আচমকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিমল গুরুংপন্থী মোর্চা সমর্থকরা, দেওয়া হয় গো ব্যাক স্লোগান। দেখানো হয় কালো পতাকা। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর দু’জায়গায় দিলীপের কনভয় লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বিজেপি নেতার গাড়ি। দিলীপ ঘোষের দাবি, পুলিশকে নিয়ে হামলা চালিয়েছে তৃণমূল। যদিও রাজ্যের শাসক দলের দাবি, রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে গোটাটাই বিজেপির ষড়যন্ত্র, ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই। দিলীপের কনভয়ে হামলার প্রতিবাদে আন্দোলনে যুব মোর্চা। বিজেপি রাজ্য দফতর থেকে মিছিল যুব মোর্চার। যুব মোর্চার মিছিলের নেতৃত্বে সৌমিত্র খাঁ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola