Mamata Banerjee's Road Show at Bolpur: বাড়িতে খাইয়েছিলেন অমিত শাহকে, মমতার রোড শো-তে একতারা হাতে দেখা যাবে বাসুদেব বাউলকে

আজ বোলপুরে মুখ্যমন্ত্রীর রোড শো। ঠাণ্ডার মধ্যেও বোলপুর শহরে ছড়িয়ে পড়েছে রাজনীতির উত্তাপ। সমস্ত সভা এলাকা ছেয়ে গেছে তৃণমূলের পতাকা, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ছবি দেওয়া হোর্ডিংয়ে। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও। আজ মুখ্যমন্ত্রীর এই মিছিলে উপস্থিত থাকার কথা বাসুদেব বাউলের। থাকবেন অন্যান্য বাউলও। ১২-১২:৩০টা নাগাদ শুরু হবে এই মিছিল। এরপর রোড শো সেরে মুখ্যমন্ত্রী একটি পথসভাও করবেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola