Mamata Banerjee's Road Show at Bolpur: 'রবীন্দ্রনাথকে অবমাননা করছে বিজেপি', বিজেপিকে বিঁধতে আজ এই অস্ত্রেই শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ বোলপুরে মুখ্যমন্ত্রীর রোড শো। বলা যেতে পারে এটি তৃণমূলের শক্তি প্রদর্শনের লড়াই। আজ প্রায় ৪ কিমি পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় কয়েক লক্ষ মানুষ আসবেন এই সভায়, দাবি তৃণমূলের। ধারে ও ভাড়ে যে তৃণমূল অনেক এগিয়ে, তা প্রমাণ করতে তৎপর তৃণমূল। অন্যদিকে রবীন্দনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) নিয়ে যে যে মন্তব্য করেছে বিজেপি, সেগুলিকে আজ হাতিয়ার করে তৃণমূল নেত্রী যে বিজেপিকে তোপ দাগবেন, এমনটাই মনে করা হচ্ছে। রবীন্দ্রনাথকে অবমাননা করা হচ্ছে আর তার বিরুদ্ধেই লড়াই বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola