মণীশ শুক্ল হত্যায় আধঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ দুই তৃণমূল পুর প্রশাসককে

বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে দুই তৃণমূল পুর প্রশাসককে তলব সিআইডি-র। তলব পেয়েই ব্যারাকপুরের এসবি অফিসে হাজিরা দুই তৃণমূল নেতার।  প্রায় আধঘন্টা জিজ্ঞাসাবাদ। মণীশ শুক্লা খুনে এফআইআরে নাম ছিল টিটাগড় পুরসভার পুর প্রশাসক প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার পুর প্রশাসক উত্তম দাসের। সেই কারণেই দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ সিআইডির। সূত্রের খবর, বিজেপি নেতার খুনের দিন দু’ জন কোথায় ছিলেন? খুনের নেপথ্যে আদৌ তাঁদের কোনও ভূমিকা ছিল কিনা, জিজ্ঞাসাবাদে জানতে চেয়েছেন তদন্তকারীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola