হত্যার আগের দিনই এই মিছিলে মণীশের সঙ্গেই হেঁটেছিল আততায়ীরা! সেদিনই ছিল খুনের ছক?

৪ তারিখ নয়, তার আগের দিন বিজেপির মিছিলেই মণীশ শুক্লাকে মারার পরিকল্পনা ছিল আততায়ীদের। বিজেপি নেতার খুনের ঘটনায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, ৩ অক্টোবর, বিটি রোডে মণীশের সঙ্গে কৃষি আইনের সমর্থনে মিছিলে হেঁটেছিল আততায়ীরা। ভিড়ের মধ্যে ওইদিনই খুনের ছক ছিল। কিন্তু পুলিশি নিরাপত্তার কড়াকড়িতে পরিকল্পনা বানচাল হয়। সেইসময় মণীশের গতিবিধি ভালো করে নজর করে আততায়ীরা। ওই মিছিলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola