Manish Shukla Murder Case: সিআইডি-র চার্জশিটে নাম, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমল নেতা উত্তম-প্রশান্তর, 'ওরাই নেপথ্যে', দাবি অর্জুনের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  01 Jan 2021 07:14 PM (IST)
ABP News
বিজেপি নেতা মনীশ শুক্ল খুনে CID চার্জশিটে নাম আছে দুই তৃণমূল নেতা উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীর। এই প্রসঙ্গে উত্তম দাস বলেছেন, 'এই খুনের সঙ্গে আমাদের কোনও যোগাযোগ নেই। এটা চক্রান্ত।' প্রশান্ত চৌধুরী বলেন, 'এব্যাপারে আমি কিছু জানি না। এটা ষড়যন্ত্র।' বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, 'ষড়যন্ত্র আছে, প্রশান্ত দাস-উত্তম দাস তো পয়সার জোগান দিয়েছিল।' টিটাগড়ে বিজেপি (BJP) নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে চার্জশিট জমা করল সিআইডি (CID)। চার্জশিটে সন্দেহভাজন হিসেবে দুই তৃণমূল নেতার নাম রয়েছে। খুনের ৮৭ দিনের মাথায় এই চার্জশিট জমা পড়ল। সন্দেহভাজন হিসেবে চার্জশিটে সুবোধ রায়, মহম্মদ খুররাম, নাসির আলি, সুজিত রায়, রোশন কুমার, গুলাব পবন রায়, সোনু রায়, অমর যাদবের নাম রয়েছে। এছাড়াও ১২ জন সন্দেহভাজনের নাম রয়েছে চার্জশিটে। এঁদের মধ্যে রয়েছে তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী ও ব্যারাকপুর পুরসভার বিদায়ী চেয়ারম্যান উত্তম দাসের নামও।
  • হোম
  • ভিডিও
  • রাজ্য
  • Manish Shukla Murder Case: সিআইডি-র চার্জশিটে নাম, ষড়যন্ত্রের অভিযোগ তৃণমল নেতা উত্তম-প্রশান্তর, 'ওরাই নেপথ্যে', দাবি অর্জুনের

TRENDING VIDEOS

ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি9 Hour ago

নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম9 Hour ago

বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন9 Hour ago

কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি9 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন