Manish Shukla Murder Update: দেখুন, মাত্র ৭৮ সেকেণ্ড! অপারেশন চালিয়ে উধাও! সিসি ক্যামেরায় বন্দি টিটাগড় হত্যাকাণ্ডের ভয়াবহ ছবি

টিটাগড় থানার অদূরে, বিটি রোডের মতো ব্যস্ত রাস্তার ওপর বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুন করে পালাতে দুষ্কৃতীরা নিয়েছিল মাত্র এক মিনিট আঠেরো সেকেন্ড। সিসিটিভি ফুটেজে এমনই তথ্য সামনে এসেছে। কিন্তু, তারপর কোথায় গেল তারা? সেবিষয়ে এখনও কোনও সূত্র মেলেনি বলেই পুলিশ সূত্রে দাবি। মাত্র ৭৮ সেকেন্ড। অর্থাৎ এক মিনিট আঠেরো সেকেন্ড। এইটুকু সময়ের মধ্যেই টিটাগড় থানার উল্টোদিকে এসে, মণীশ শুক্লাকে ঝাঁঝরা করে দিয়ে, পালিয়েছিল দুষ্কৃতীরা। যা দেখে পুলিশের বক্তব্য, নিখুঁত পরিকল্পনা ছাড়া এই জায়গায় এরকম অপারেশন চালানো কোনওমতেই সম্ভব নয়। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজ অনুযায়ী, রবিবার রাতে ব্যারাকপুরের চিড়িয়ামোড় থেকে মণীশ শুক্লার গাড়ি অনুসরণ করে দুষ্কৃতীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola