একদিনে সর্বোচ্চ সংক্রমণ, ‘একশো জন করে জমায়েত’, কেন্দ্রের এই নির্দেশ ‘ছেলেমানুষী’, মত ডঃ কুণাল সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Sep 2020 10:48 AM (IST)

করোনা সংক্রমণে দেশে সর্বোচ্চ রেকর্ড। মোট সংক্রমিতের সংখ্যা ৩৮ লক্ষ পেরোল। একদিনে সংক্রমিত ৮৩ হাজার ৮৮৩। একদিনে সারা দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। দেশে মোট মৃত ৬৭ হাজার ৩৭৬। দেশে করোনায় মৃত্যুর হার ১. ৭৬ শতাংশ। ২৪ ঘন্টায় করোনা মুক্ত ৬৮ হাজার ৫৮৪। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ লক্ষ ৭০ হাজার ৪৯২ জন। দেশে সুস্থতার হার ৭৭.০৯ শতাংশ।