'গ্রামে কাজ নেই, খাব কী!' করোনা আবহেই ফের ভিনরাজ্যে পাড়ি পরিযায়ী শ্রমিকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Sep 2020 08:23 AM (IST)

শিয়রে করোনার বিপদ! তারই মাঝে ঘর ছাড়তে হচ্ছে বহু পরিযায়ী শ্রমিককে। অভিযোগ, গ্রামে কাজ নেই। সরকারি প্রকল্পের সুবিধা মিলছে না। রোজগার বন্ধ। তাই ফিরতে হচ্ছে ভিনরাজ্যে। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।