' সমালোচনাকারীদের আত্মীয়রাই স্বাস্থ্যসাথী করাচ্ছেন', নাম না করে দিলীপকে কটাক্ষ ব্রাত্যর

এদিন তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন সাংবাদিক বৈঠকে দুয়ারে সরকার আর পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের প্রশংসায় সরব হয়েছেন। নাম না করে বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করেন তিনি। ব্রাত্য বসু বলেন, 'বিরোধীরা দুয়ারে সরকার নামে অপপ্রচার করছেন, আর তাঁদের ঘনিষ্ঠ আত্মীয়রা স্বাস্থ্যসাথী কার্ড করাচ্ছেন।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola