ছিনতাইয়ে বাধা, ধূলাগড়ে ব্যবসায়ীর ঘাড়ে ফুঁড়ে চোয়ালে বিঁধল দুষ্কৃতীর গুলি

ছিনতাইয়ে বাধা দেওয়ায় শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ জরি ব্যবসায়ী। হাওড়ার সাঁকরাইলের ধূলাগড়ের ঘটনা। রাতে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। পথ আটকে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুই দুষ্কৃতী। বাধা দেওয়ায় দুষ্কৃতীরা গুলি চালায়। গুলি তাঁর ঘাড়ে লেগে চোয়ালে ঢুকে আছে বলে জানা গেছে। ওই অবস্থাতেই ব্যবসায়ী ধূলাগড় পুলিশ আউটপোস্টে যান। পুলিশ তাঁকে নিয়ে যায় SSKM হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola