নারীসুরক্ষায় সজাগ সরকার, দোষীর কঠোর শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর, ওসব বড়াই, কাজে কিচ্ছু হচ্ছে না, পাল্টা সুব্রত মুখোপাধ্যায়
নারীদের দুর্গার মতো সম্মান করতে হবে। বঙ্গবাসীর উদ্দেশে দেওয়া ভাষণে বার্তা প্রধানমন্ত্রীর। বললেন, মহিলাদের সুরক্ষা প্রদানে সজাগ সরকার। কঠোর শাস্তি হবে দোষীদের। এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, নারীর উত্তরপ্রদেশে প্রতিদিন ধর্ষিত ও অসম্মানিত হচ্ছেন। যেখানে যেখানে ওদের সরকার, সেখানে নারীরা প্রতিনিয়ত অসম্মানিত হচ্ছে। তাঁর মতে, কথাই হচ্ছে কাজে কিছু হচ্ছে না।