বাড়িতে বসেই বিজেপি নেতাকে খুনের ব্লু প্রিন্ট তৈরি করেছিল ধৃত মহম্মদ খুররম, দাবি পুলিশের

বিজেপি নেতা মণীশ শুক্লর খুনে ২ জনকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের নাম মহম্মদ খুররম ও গুলাব শেখ। মণীশ শুক্লার সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজনের। সেই কারণে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ সকালে গ্রেফতার করল সিআইডি। ধৃত মহম্মদ খুরমের ভাই জানিয়েছেন, বাবার গুলি লেগেছিল আমার দোকানের সামনে। ওই ঘটনায় মনীশ শুক্লর নাম এসেছিল। কিন্তু এফআইআর হয়নি। মহম্মদ খুররমের সঙ্গে কথা বলে গ্রেফতার করা হয়েছে গুলব শেখকে। তদন্তকারী আধিকারিকদের দাবি, এরা প্রধান ষড়যন্ত্রকারী ছিল। পুলিশের দাবি বাড়িতেই বসে মহম্মদ খুররম, ব্লু প্রিন্ট তৈরি করেছিল, যদিও তাঁর পরিবারের সদস্যরা তা মানতে নারাজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola