নিউ নর্মালে ৭ মাস পর দর্শকদের জন্য খুলল মাল্টিপ্লেক্স, এখনও বন্ধ সিনেমা হল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Oct 2020 12:53 PM (IST)

করোনা আবহে প্রায় সাত মাস পর আজ থেকে খুলল বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স। এখনও খোলেনি সিনেমা হল। এইদিন সকাল থেকেই খুলে গেছে স্বভূমি আইনক্স ও মধ্যমগ্রামের আইনক্স। মেনে চলা হচ্ছে সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণ রুখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় সুরক্ষাবিধি।