Murshidabad: TMC-র মিছিলে বাইক নিয়ে ঢুকতেই কপালে জুটল 'গণপিটুনি', হাসপাতালে BSF জওয়ান

TMC-র মিছিলে বাইক নিয়ে ঢোকায় গণপিটুনি। গণপিটুনির শিকার BSF জওয়ান।পিটুনির ছবি ভাইরাল হতেই শুরু বিতর্ক। জানা গিয়েছে, তৃণমূলের মিছিল চলাকালীন বিশ্বজিৎ সাহানি, বিএসএফ জওয়ান বাইক নিয়ে চলে এলে তাঁর ওপর কর্মী-সমর্থকরা ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাঁকে মারধর করার অভিযোগ। এবং আত্মরক্ষার খাতিরে তিনিও মারধর করেছেন বলে স্বীকার করেন ওই বিএসএফ জওয়ান।  এই ছবি ভাইরাল হতেই, রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই যুবক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola