বহরমপুরে অধীর চৌধুরীর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ, ইটের আঘাতে ভাঙল কাচ
বহরমপুরে অধীর চৌধুরীর বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। ইটের আঘাতে ভাঙল বাড়ির কাচ। যদিও ঘটনার সময় বাড়িতে ছিলেন না অধীর। ঘটনার প্রতিবাদে আজ থানায় লিখিত অভিযোগ জমা দেয় জেলা কংগ্রেস। হামলার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ঘটনাস্থলে যান বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। যদিও বেশ কিছুদিন হল এই বাড়িতে অধীর চৌধুরী বাস করেন না।
Tags :
Miscreants Attack ABP News Live Bengali ABP Ananda LIVE Murshidabad Adhir Chowdhury Abp Ananda Congress