নাড্ডা আসার আগেই দলীয় পতাকা লাগানো নিয়ে BJP - TMC বচসা, কর্মীর উপর 'হামলা'র অভিযোগ গেরুয়া শিবিরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2020 10:48 AM (IST)

BJP-র সর্বভারতীয় সভপতি J P Nadda-র সভার আগে ডায়মন্ডহারবারে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ। আহত হয়েছেন BJP-র ডায়মন্ডহারবার টাউন সভাপতি সুরজিৎ হালদার সহ দুজন। দলীয় পতাকা লাগানোর সময় কয়েকজন দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দুষ্কতীরা শাসকদলের অনুগামী বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে TMC।