'দাম্পত্য কলহে জেরবার', নদীতে ঝাঁপ দিদির, বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ভাইয়ের

দিদিকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু ভাইয়ের। নদিয়ার রানাঘাটের ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ রায়। পরিবারের দাবি, দাম্পত্য অশান্তির কারণে গতকাল চুর্ণী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বিশ্বজিতের দিদি। তাঁকে বাঁচাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যান বছর আঠাশের ওই যুবক। স্থানীয় বাসিন্দারা দিদিকে উদ্ধার করেন। ডুবুরি নামিয়ে ঘণ্টাখানেক পর উদ্ধার হয় ভাইয়ের মৃতদেহ। তরতাজা যুবকের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola