কৃষ্ণগঞ্জে গুলিতে খুন নার্স, পলাতক স্বামী
এবার নদিয়ার কৃষ্ণগঞ্জে শ্যুটআউট! ছেলের সামনে মাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে! সন্দেহের বশেইই খুন? নাকি অন্য কোনও কারণ? উত্তরের খোঁজে পুলিশ!
ঘরের মধ্যে ১০ বছরের ছেলে। পাশে বসে বাবা! পেশায় নার্ন মা ঘরে ঢুকতেই বাবার হাতে থাকা আগ্নেয়াস্ত্র গর্জে উঠল! সন্তানের সামনেই বাবার অস্ত্র থেকে ছুটে যাওয়া গুলিতে রক্তাক্ত মা!পরে মৃত্যু!
নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালিতে বাড়িতেই নার্সকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
মৃতের নাম স্বপ্না বিশ্বাস। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের নার্স ছিলেন। অভিযুক্ত স্বামীর নাম জয়দেব বিশ্বাস।
গুরুতর আহত অবস্থায় ওই নার্সকে নিয়ে যাওয়া হয় প্রথম কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখানে থেকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।