করোনা পরীক্ষায় গতি আনতে নাইসেডে এল স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিন, অর্ধেক সময়ে পাওয়া যাচ্ছে রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jul 2020 08:12 AM (IST)

করোনা পরীক্ষায় গতি আনতে নাইসেডে এল স্বয়ংক্রিয় অত্যাধুনিক মেশিন। আরটি-পিসিআর পদ্ধতিতে কোভিড টেস্টের রিপোর্ট পেতে এতদিন যেখানে প্রায় ৭ ঘণ্টা সময় লাগত, নতুন এই মেশিনে তা অর্ধেক সময়েই হয়ে যাবে।