করোনাকালে বন্ধ সামাজিক জমায়েত, চাহিদা নেই শালপাতার থালা-বাটির, কর্মহীন কয়েকশ পরিবার
করোনাকালে বন্ধ সামাজিক অনুষ্ঠান। চাহিদা নেই শালপাতার থালা বাটির। চাকা ঘুরছে না সংসার এবং কারখানার। মাথায় হাত পশ্চিম বর্ধমানের কাঁকসার কয়েক শো মানুষের। সমস্যার কথা স্বীকার করে নিয়ে সাহায্য করার আশ্বাস প্রশাসনের।