West Bengal Election 2021: আসন সমঝোতা নিয়ে রফাসুত্র মিলল না বাম-কংগ্রেস বৈঠকে, ১৩০টি আসন চান অধীররা

বাম কংগ্রেসের আসন সমঝোতা বৈঠকে মিলল না রফাসূত্র। সূত্রের খবর, ১৩০টি আসনে লড়তে চায় কংগ্রেস। বামেদের ফর্মুলা আবার আসন ধরে ধরে রফাসুত্র বের করা। আজকের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। তবে বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ে সহমত দু'পক্ষ। এদিন কংগ্রেসের তরফে উপস্থিত ছিলেন অধীর চৌধুরী-সহ অন্য প্রদেশ নেতারা। পাশাপাশি বামেদের তরফে ছিলেন বিমান বসু এবং সিপিএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola