West Bengal Elections 2021: 'গুরুদেবকে পুরস্কার দিয়ে নিজেকে সম্মানিত করেছে নোবেল', শ্যান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে মন্তব্য Amit Shah-র

শান্তিনিকেতনে কাটআউটে অমিত শাহের নিচে বিশ্বকবির ছবি। ৪৮ ঘণ্টা আগে রবিতীর্থে এই কাটআউট ঘিরে তুমুল বিতর্ক হয়। রবিবার সেই শান্তিনিকেতনেই একাধিক কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। রবিতীর্থে কাটল দিনের অনেকটা অংশ। দিনের শুরুটা হল রবীন্দ্রভবন দিয়ে। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি। ঘোরেন উপাসনা গৃহ। সঙ্গীতভবনে অমিত শাহের জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। পরে বাংলাদেশ ভবনেও যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 'গুরুদেবকে নোবেল প্রাইজ দেওয়ায় নোবেল প্রাইজের সম্মান বেড়ে গেছে', শান্তিনিকেতন থেকে মন্তব্য অমিত শাহের।   

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola