রবিবার সকাল থেকে ভিড় জমে বর্ধমানের বিভিন্ন বাজারে। বিষয়টি নজরে আসতেই তৎপর হয় পুলিশ। বাজারের অনেক আগেই বসানো হয় ব্যারিকেড। মাইকে ঘোষণার মাধ্যমে মানুষকে বলা হয়, নিজের এলাকা থেকেই বাজার করতে।