জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাসন্তীতে আহত অন্তঃসত্ত্বা সহ ৮
জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ। আহত অন্তঃসত্ত্বা সহ ৮। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উত্তর মোকামবেরিয়া গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ১০ কাঠা জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ। গতকাল ওই জমিতে চাষ করা নিয়ে বচসা চরমে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষই। আহত হন পাঁচমাসের অন্তঃসত্ত্বা সহ উভয়পক্ষের আটজন। আহতদের বাসন্তী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসন্তী থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দু’পক্ষই। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
Tags :
Clash In Basanti ABP News Live Bengali Clash Over Land North 24 Pargana ABP Ananda LIVE Basanti Abp Ananda